চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি চুনারুঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এস. এম. ফয়সলের পক্ষে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪ ঘটিকায় চুনারুঘাট পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের আমকান্দি এলাকায় যুবদল নেতা মোঃ জাকির মিয়ার বাড়িতে প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে সন্ধ্যা ৭ ঘটিকায় পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের গোগাউড়া এলাকায় মোঃ দুলাল মিয়ার বাড়িতে এবং রাত ৮ ঘটিকায় নয়ানি এলাকায় মোঃ জলিল মিয়ার বাড়িতে আরও দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজ জামান বাদল, আব্দুল জলিল, পৌর মহিলা দলের আহ্বায়ক নুরুননেছা সেলিনা, উপজেলা মহিলা দলের নেত্রী রোকসানা, পৌর মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক নাসরিন জাহান রুনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তাঁরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত থেকে আগ্রহের সঙ্গে বক্তব্য শোনেন এবং প্রার্থীর প্রতি সমর্থন জানান।