হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের নিজ এলাকা নোয়াপাড়ার বাসভবনে শুক্রবার সন্ধ্যায় আগমন করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তাকে আন্তরিকভাবে স্বাগত জানান সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল। মন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পরে মন্ত্রীর সঙ্গে একটি সংক্ষিপ্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তেলিয়াপাড়া দিবসের প্রস্তুতি এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সফরকে ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।