চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারুঘাট-হবিগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনমত নিউজের উপদেষ্টা ও ইস্পেরিয়াল গ্রুপের এমডি মশিউর রহমান খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে ধারণ করে সকলের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।