চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারুঘাট উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহার আনন্দধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আগামী দিন হোক সুন্দর, শান্তিময় ও আনন্দঘন।” তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় ঈদের প্রকৃত শিক্ষা আত্মত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।