চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ও চুনারুঘাট উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন সকলের জীবন ভরে দেন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।”
এসময় তিনি যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।