আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা ১০ নং মিরাশি ইউনিয়ন শেকড় সামাজিক সংগঠন এর ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান করা হয়। ৪জুলাই রোজ শনিবার বাদ মাগরিব মিরাশি ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের পশ্চিম নিশ্চিন্তপুর কাদির মিয়ার বাড়ীর দুলাল মিয়াকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। শেকড় সামাজিক সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এন শপন তরফদারের দিক নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ রাশেদ আহমদ, সহসভাপতি মোখলেছুর রহমান, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জিয়াউল হক জুমন, সাংগঠনিক সম্পাদক রুমান মিয়া মিরাশি ইউনিয়ন শেকড় সামাজিক সংগঠন এর সভাপতি সাজ্জাদুল ইসলাম রবিন, শেকড় সামাজিক সংগঠন এর সদস্য তানবিরুল ইসলাম এবিন,মামুনুর রশিদ নুর আলম, জহিরুল ইসলাম মামুন, জেড আই রাজু,এর সার্বিক সহযোগিতায় অনুদানটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নালমূখ বাজারের বিশিষ্ট ফার্মাসিস্ট ব্যবসায়ীক ডাঃ সিরাজ মিয়া, সাংবাদিক মিজানুর রহমান, শেকড় সামাজিক সংগঠন এর মিরাশি ইউনিয়ন এর সিনিয়র সহসভাপতি আতাউল হক এমরান, ১০ নং মিরাশি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস এম ফরিদ আহমদ জুয়েল, যুব দল নেতা মার্তুজ সরদার, অলি মোল্লা,সাবেক ছাত্র দল নেতা জুয়েল মিয়া প্রমূখ। উপস্থিত সকল বক্তাগণ বলেন শেকড় সামাজিক সংগঠন চুনারুঘাটের অসহায় মানুষের জন্য নেয়ামত হিসেবে প্রতিটি ইউনিয়নে কাজ করে যাচ্ছে এবং এই সংগঠনটি উচ্চ শিক্ষায় শিক্ষিত লোক দ্বারা পরিচালিত হচ্ছে আমরা এই সংগঠনের সফলতা কামনা করি।