হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) উপজেলা হলরুমে আয়োজিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম।
কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমনের বীজ, চারা তৈরির উপকরণ এবং কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে সরকারের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।