চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১০ নম্বর মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার পাকুড়ীড়া এলাকার নিজ বাড়ি থেকে চুনারুঘাট থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মানিক সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।