চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়কুমার হাজরা এবং উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আবদুছ ছামাদ।
সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সজিব ।
মতবিনিময় সভায় বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব ওয়াশ ব্লক নির্মাণ, শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশুদের সুস্থতা ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নিরাপদ পানি, পরিচ্ছন্ন টয়লেট ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি বিদ্যালয়ে আধুনিক ও স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণের পাশাপাশি এর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।