চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডে যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কে যাত্রী উঠানামা এবং রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চারটি অটোরিকশাকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করানোর দায়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার প্রত্যেকটিকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া রাস্তার সংলগ্ন স্থানে অবৈধভাবে ঢালাই দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ এবং পৌরসভার ড্রেন দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে সবমিলিয়ে ৬টি ঘটনায় মোট ২৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।