চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সভা এবং উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, স্থানীয় প্রশাসনের কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ সাইফুল ইসলামসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের সেবা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।