চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় চুনারুঘাট দক্ষিন বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, উপজেলা যুবদলের আহবায়ক এড মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর শফিকুর রহমান সেতু,বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার , যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপস্হিত ছিলেন যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম সুজনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চুনারুঘাট মধ্যবাজারে অনুষ্ঠিত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এ সময় যুবদলের হাজারো নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচিতে অংশ নেন।