নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর বাছাই পর্বের পৌরসভা বালক বিভাগের সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে চুনারুঘাট পৌরসভা বালক দল। টাইব্রেকারে ৪-২ গোলে ২ নম্বর আহমদাবাদ ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। মঙ্গলবার
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুই দলের প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে চুনারুঘাট পৌরসভা বালক দল ৪-২ গোলে জয় নিশ্চিত করে। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার গৌরব অর্জন করে তারা।
দলের এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। ফাইনালেও চুনারুঘাট পৌরসভা বালক দল জয়ের ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হবে—এমন প্রত্যাশা সবার।