চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজেশ পাল পদোন্নতি পেয়ে উপপরিদর্শক (এসআই) পদে উন্নীত হয়েছেন। বর্তমানে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানায় এসআই হিসেবে কর্মরত রয়েছেন।
চুনারুঘাট থানায় কর্মরত থাকাকালে রাজেশ পাল দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন পদে পদোন্নতি লাভ করায় তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
পদোন্নতি লাভের পর রাজেশ পাল তাঁর ওপর অর্পিত নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
তাঁর এই পদোন্নতিতে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তাঁর সাবেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।