চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েল মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহিন আহম্মেদ, সাগর আহম্মেদ, সদস্য সিমিন, ওমর, সজীব, মমিনুল, জার্নেলসহ কলেজ ছাত্রদলের নেতা সাকিল আহমেদ, ইসতিয়াক, মুশফিক ও বাপ্পি আহম্মেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ অব্যাহত থাকবে। অন্যায় ও সন্ত্রাসের সঙ্গে কোনো আপস করা হবে না। যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।