চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি। অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।