চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁওয়ে অবস্থিত মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানাকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদার আবিদ। এতে প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি মোঃ কাওছার শোকরানার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও শিক্ষা ক্ষেত্রে
অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করা হয়।
শেষে বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মান ও শুভকামনা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।