চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবিগঞ্জের চুনারুঘাটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও নাশকতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
এমপি ফয়সল বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা
এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।