চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে এ দিকনির্দেশনা প্রদান করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী।
এ সময় তিনি নির্বাচনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন এবং ভোটগ্রহণ কার্যক্রম অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এ দায়িত্বপ্রাপ্ত সকল প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।