1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আশরাফুল হোসেন আলম মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার বর্ণাঢ্য মিছিল। হবিগঞ্জ-৪ আসনের এমপি এস. এম. ফয়সলকে মন্ত্রিসভায় দেখতে চায় স্থানীয় জনতা। কথা নয়, কাজ দিয়ে বিচার করুন—ড. আহমদ আবদুল কাদের প্রবাসে সফলতার পাশাপাশি সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত বিল্লাল মিয়া চুনারুঘাটে ধানের শীষের পক্ষে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণ করতে চুনারুঘাটে বিজিবির কঠোর প্রস্তুতি, মোতায়েন ১৭ প্লাটুন বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার মূল আসামি এমরান মিয়া গ্রেফতার, হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি উদ্ধার

চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শুকরানা, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রসমাজের আত্মদান বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষা শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষাকে শুদ্ধ ও সমৃদ্ধভাবে চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাস-সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জিয়াউর রহমান বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতির পথপ্রদর্শক। তাদের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, মাতৃভাষার জন্য জীবনদান পৃথিবীর ইতিহাসে বিরল। সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট