1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা: হবিগঞ্জে শাম্মী আক্তার। সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন এমপি এস. এম. ফয়সল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন এডভোকেট সিরাজ আলী মীর ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আক্তার সাজু চুনারুঘাট-হবিগঞ্জসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারঘাটবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন

বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার মূল আসামি এমরান মিয়া গ্রেফতার, হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় রাতের আঁধারে টমটম চালক কাশেম (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামি এমরান মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ জেলা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়।
পিবিআই সূত্র জানায়, বাহুবল থানার মামলা নং–০৬, তারিখ–০৯/০৭/২০২৫ খ্রিঃ, জিআর নং–১০৫ (বাহু); ধারা–৩০২/৩৪ পেনাল কোডে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি গত ১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখে পিবিআই হবিগঞ্জ জেলা ছায়াতদন্তপূর্বক অধিগ্রহণ করে।
গতকাল ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অবস্থায় আসামি এমরান মিয়া (৩০), পিতা: দরবেশ আলী, গ্রাম: লামাতাসি, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। অভিযানে আরও অংশ নেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন ও ড্রাইভার কনস্টেবল আজিম মোল্লা।
পিবিআই জানায়, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে আসামি এমরান মিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, কাশেম হত্যাকাণ্ডে এমরানের সহযোগী ফারুককে পূর্বে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূলহোতা হিসেবে এমরান মিয়ার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পিবিআই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে সক্ষম হয়।
পিবিআই সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামি এমরান মিয়ার বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দীর্ঘদিন পর পলাতক আসামি গ্রেফতার হওয়ায় নিহত টমটম চালক কাশেমের পরিবার ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে এবং পিবিআই-এর প্রতি আস্থা প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট