1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। চুনারুঘাটে কোরআন অবমাননার অভিযোগে থানায় মামলা চুনারুঘাট-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আশরাফুল হোসেন আলম মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার বর্ণাঢ্য মিছিল। হবিগঞ্জ-৪ আসনের এমপি এস. এম. ফয়সলকে মন্ত্রিসভায় দেখতে চায় স্থানীয় জনতা। কথা নয়, কাজ দিয়ে বিচার করুন—ড. আহমদ আবদুল কাদের প্রবাসে সফলতার পাশাপাশি সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত বিল্লাল মিয়া চুনারুঘাটে ধানের শীষের পক্ষে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের কৃতি সন্তান আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া :হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অভিজ্ঞ এই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্বে থাকা তাজুল ইসলাম-এর নিয়োগ বাতিল করা হয়। পরবর্তীতে শূন্য পদে এডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
সোমবার দুপুরেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের কারণে তার এই নিয়োগে হবিগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
আইন বিশ্লেষকদের মতে, তার দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট