1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা মাধবপুরে ১১৯টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে

চুনারুঘাটে জি ওয়ান বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের গোগাউড়া এলাকায় অবস্থিত জি ওয়ান বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী-এর নেতৃত্বে, চুনারুঘাট থানা পুলিশ-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বেকারিটিতে বিভিন্ন ধরনের অনিয়ম ও অসংগতি ধরা পড়ে। মোবাইল কোর্টে দেখা যায়, অস্বাস্থ্যকর ও মানহীন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্যে বিধিবহির্ভূত লেবেল ব্যবহার করে বাজারজাত করার মতো গুরুতর অপরাধও উদঘাটিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সকল নিয়ম-কানুন মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, জনস্বার্থ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট