1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে চুনারুঘাটে গ্রেপ্তার ইসলামী ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্ত চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবককে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা

চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ এবং গ্রাম্য বিরোধ নিরসনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মো. শহীদ।
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক ও গ্রাম্য বিরোধ শান্তিপূর্ণভাবে নিরসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গর্ভকালীন সময়ে মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা এবং নিরাপদ মাতৃত্বের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট