1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পুলিশের জালে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার। চুনারুঘাটে ‘ইয়াবা কাজল’ গ্রেপ্তার, স্বস্তিতে পৌরবাসী চুনারুঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার, র‌্যাবের হাতে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩ চুনারুঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চুনারুঘাট বাজারে যানজট নিরসনে পৌরসভার অভিযান, অবৈধ পার্কিংয়ে সতর্কতা এমপি এসএম ফয়সালকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘকে মাদ্রাসার সংবর্ধনা চুনারুঘাটের রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন। জামিনে বেরিয়েই ফের বন উজাড়ের অভিযোগ, প্রধান আসামি কুদ্দুসের বিরুদ্ধে নতুন করে গাছ পাচারের অভিযোগ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নোমান মিয়া
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ হবিগঞ্জ গড়ার প্রত্যয়ে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নাগরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। তিনি মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অতিথিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, পুলিশি সেবা ও জননিরাপত্তা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের আইনানুগ ব্যাখ্যা ও জবাব প্রদান করা হয়।
সভা শেষে দর্শকদের জন্য মাদকবিরোধী উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করা হয়। পরে কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এরপর রাত ৮টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের উদ্যোগে হবিগঞ্জ সদর মডেল থানার ১০নং লস্করপুর ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রমে সর্বদা কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট