1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাল মিয়া কাউন্সিলর স্মৃতি ফ্রিজকাপ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের নিচে লুকানো পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ অতীতে রাজনীতির নামে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে : ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে চুনারুঘাটে গভীর রাতে অভিযান, দুইজনের কারাদণ্ড মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার : এম নাসের রহমান বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, বিদেশি পিস্তল উদ্ধার শ্রীমঙ্গলে সামাজিক সচেতনতা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। চুনারুঘাটে বিএনপি প্রার্থী এস এম ফয়সলের পক্ষে যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ চুনারুঘাট পৌরসভার বাসুদেব বাড়ি উৎসব অনুষ্ঠিত

ক্ষমতা আর নাম কোহলিকে বদলে দিয়েছে, রোহিত আগের মতোই আছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৬১৮ বার পড়া হয়েছে

কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে প্রশংসা করেছেন রোহিত শর্মার। অমিত শর্মার চোখে, ক্ষমতা আর নাম কোহলির আচরণে অনেক বদল এনেছে, তবে রোহিত আগের মতোই আছেন।

ইউটিউবার শুভঙ্কর শর্মার সঙ্গে সাক্ষাৎকারে অমিত মিশ্র প্রথমে রোহিতকে নিয়ে বলেছেন, ‘আইপিএল বা অন্য কোনো ইভেন্টে যখন রোহিতের সঙ্গে দেখা হয়, ও সবসময়ই হাসি-ঠাট্টা করে। আমার তখন এটা ভাবতে হয় না যে ও কী ভাববে! দুজনই দুজনের সঙ্গে হাসি-ঠাট্টা করি। ও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো একই আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ জিতল, পাঁচবার আইপিএল জিতেছে।’

এরপরই বিপরীতে তাঁর চোখে কোহলির বর্ণনা করেছেন অমিত মিশ্র, ‘বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি আমি। হাতে ক্ষমতা চলে এলে, নাম হয়ে গেলে অনেকেই ভাবতে শুরু করে মানুষ বুঝি তাঁর কাছে কোনো প্রয়োজন নিয়েই যায়। আমি কখনোই তেমন মানুষ ছিলাম না। চিকুকে (কোহলির ডাকনাম) আমি ওর ১৪ বছর বয়স থেকে চিনি, যখন ও সামোসা খেত, রাতে যখন ওর পিজ্জা না হলে চলত না। এরপর অধিনায়ক বিরাট কোহলিকেও দেখেছি। দেখা হলে ও সম্মান দিয়েই কথা বলে, তবে সবকিছু অবশ্যই আর আগের মতো নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট