1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন

অতীতে রাজনীতির নামে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে : ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৬ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:রাজনীতির নামে অতীতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধানের শীষের হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সাল সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক।

বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে ধানের শীষের প্রার্থীর পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক বলেন, “আমার বাবা বারবার নির্বাচনে পরাজিত হয়েও আপনাদের কাছে এসেছেন, আপনাদের ছেড়ে যাননি। একজন সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি—আমিও আপনাদের কখনো ছেড়ে যাবো না।”
তিনি আরও বলেন, “যুবক ভাইয়েরা, তোমাদের সুখে-দুঃখে সব সময় আমাকে পাশে পাবে। এই এলাকার সার্বিক উন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।”
পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সালেহ মো. শফিকুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতা আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট