1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

কালেঙ্গায় বন ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতামূলক সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

 

শুষ্ক মৌসুমে আগুন প্রতিরোধে গ্রামীণ ভিলেজারদের করণীয় তুলে ধরলেন বিশেষজ্ঞরা

চুনারুঘাট প্রতিনিধি ॥“বন, বন্যপ্রাণী, পরিযায়ী পাখি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমী বনাঞ্চলে আগুন প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বিটের গরমছরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সিলেট বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কালেঙ্গা সিএমসি’র সভাপতি আবুল হাসেম সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক (ACF) মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, “বন্যপ্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ অপরাধে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। বন ও বন্যপ্রাণী মানুষের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত—তাই সিপিজি সদস্য ও ভিলেজারদের একসাথে কাজ করতে হবে।” তিনি আরও জানান, শুষ্ক মৌসুমে আগুন প্রতিরোধে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও বন বিভাগকে দ্রুত তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন কালেঙ্গা বিট কর্মকর্তা মো. আল আমিন, ছনবাড়ি বিট কর্মকর্তা মো. তিতুমীর পাঠান এবং পরিবেশকর্মী রবি কস্তা। স্বাগত বক্তব্য রাখেন মোঃ রিজভী বিশ্বাস ফরেস্টার রশিদপুর বিট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল খালেক।

মূল প্রবন্ধ উপস্থাপন করে পরিবেশকর্মী রবি কস্তা বলেন, “শুষ্ক মৌসুমে বনাঞ্চলে আগুন ভয়াবহ হুমকি তৈরি করে। একটি ছোট অসতর্কতা হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস করতে পারে—নষ্ট হতে পারে পরিযায়ী পাখি, হাতি, বাঘসহ অগণিত বন্যপ্রাণীর আবাসস্থল। তাই গ্রামভিত্তিক ‘আগুন প্রতিরোধ দল’ গঠন এবং স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া জরুরি।”

পরিবেশকর্মী মোঃ খালেক মিয়া তার বক্তব্যে বলেন, “জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রতিবছর শতাধিক পরিযায়ী পাখির প্রজাতি হারাই, তাহলে কৃষি ব্যবস্থা ও খাদ্য শৃঙ্খল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে সচেতনতা জোরদার করতে ‘বন রক্ষক’ কর্মসূচি চালুর প্রস্তাব দেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিএমসি সদস্য, ভিসিএফ সদস্য, সামাজিক বনায়নের উপকারভোগী, পিপলস ফোরামের সদস্যসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রামে গ্রামে আগুন প্রতিরোধ, পরিযায়ী পাখি শিকার বন্ধে প্রচারণা, বন্যপ্রাণী সুরক্ষা এবং বনাঞ্চল রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে বন সংরক্ষণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট