1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

চুনারুঘাটে স্বাস্থ্য সহকারী ঝলক মিয়া কে কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি ॥হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য সহকারী ঝলক মিয়াকে ফৌজদারি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

গত ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা নং-১১৮/২৫ (চুনারুঘাট)-এ আত্মসমর্পণ করেন ঝলক মিয়া। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল আহমেদ ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝলক মিয়া (পিতা: মৃত আইয়ুব আলী মাষ্টার) কিছুদিন পূর্ব বিরোধের জেরে দুই শিশুকে মারাত্মকভাবে আহত করেন। ঘটনার পর তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।

এ ঘটনায় আব্দুল কাদির বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ, ঝলক মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যার কারণে তার বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বর্তমানে আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোজাম্মেল হক বলেন,

“ফৌজদারি মামলায় জড়িত থাকায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট