1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

দুঃসাহসিক অভিযানে চুনারুঘাটে আটক শীর্ষ মাদক সম্রাট ফিরোজ মিয়া, এলাকায় স্বস্তি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী ফিরোজ মিয়াকে দুঃসাহসিক অভিযানে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুখ্যাত মাদক কারবারি ফিরোজ মিয়া তার বাড়িতে অবস্থান করছেন এবং কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকে বসেছেন। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি চৌকস দল প্রতিকূল পরিবেশ ও কাদাময় রাস্তা উপেক্ষা করে অভিযান পরিচালনা করে।
আটক ফিরোজ মিয়া আহমদাবাদ ইউনিয়নে -এর হাড়জোড়া গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। অভিযান চলাকালে তার সহযোগী ইউনুস মিয়াসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ফিরোজ মিয়া ধরা এড়াতে নিজের ঘরের টিন কেটে বের হয়ে একটি বড় গাছের ডালে আশ্রয় নেয়।
পুলিশ সারারাত বাড়িটি ঘিরে রাখে। ভোর হলে ফিরোজ মিয়া বাঁশঝাড় হয়ে পানিতে নেমে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, ফিরোজ মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় ২০২৩ সালের একটি মামলা, টেকনাফ থানায় -এ ২০১৭ সালের একটি মামলা এবং শেরেবাংলা থানায় ২০২৬ সালের মাদক মামলা উল্লেখযোগ্য। এছাড়াও তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে ফিরোজ মিয়ার কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী তার গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন। তারা তারেক মাহমুদ হবিগঞ্জের পুলিশ সুপার এবং চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, “বিশেষ অভিযানে ফিরোজ মিয়াকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট