1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের

চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি সাবেক মেম্বার মিজান র‍্যাবের হাতে আটক, এলাকাজুড়ে স্বস্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মিজানকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে র‍্যাব ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে মনিপুর এলাকা থেকে আটক করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং স্থানীয়ভাবে ‘মিজান বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত।
জানা গেছে, মিজানের বিরুদ্ধে চুনারুঘাট, শ্রীমঙ্গল ও বাহুবল থানাসহ বিভিন্ন থানায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং নারী নির্যাতনসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হলেও দীর্ঘদিন প্রকাশ্যে চলাফেরা করছিলেন।
অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের জমিজমি দখল, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ বালু উত্তোলনসহ নানা অপকর্ম চালিয়ে আসছিলেন মিজান। স্থানীয়দের দাবি, গত ১৫ বছর ধরে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
এলাকাবাসী জানান, ইসলামপুর গ্রামের তৌফিকের ওপর হামলা করে তার পা কেটে দেওয়ার ঘটনাসহ একাধিক সহিংস ঘটনায় মিজানের নাম উঠে এসেছে। অনেকের দাবি, এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠেনি।
এছাড়া, এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মিজানসহ ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ আদালত অভিযোগ গ্রহণ করে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।
এলাকাবাসীর দাবি, মিজানের বিরুদ্ধে আনীত সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, মিজান বর্তমানে চুনারুঘাট থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট