1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে জি ওয়ান বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চুনারুঘাট প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চিকিৎসার জন্য অনিতা মুন্ডার পাশে দাঁড়ালেন প্রবাসী মামুন চৌধুরী প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংরক্ষিত বনেই সিন্ডিকেটের রাজত্ব: সাতছড়িতে অবৈধ হোটেলের রমরমা ব্যবসা। রাজনীতিতে তারুণ্যের উজ্জ্বল প্রতিচ্ছবি সাবেক ছাত্রনেতা সৈয়দ আবু নাঈম হালিম চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি সাবেক মেম্বার মিজান র‍্যাবের হাতে আটক, এলাকাজুড়ে স্বস্তি আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান দুঃসাহসিক অভিযানে চুনারুঘাটে আটক শীর্ষ মাদক সম্রাট ফিরোজ মিয়া, এলাকায় স্বস্তি। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে।

চুনারুঘাট প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাব-এর অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম। সভার শুরুতে সাধারণ সম্পাদক সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে রিপোর্ট পেশ করেন। পরে অর্থ সম্পাদক মো. সুমন মিয়া আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য নুরউদ্দিন সুমন, শেখ হারুন, সদস্য নোমান মিয়া এবং দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মুহিদ আহমেদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, নির্বাহী সদস্য জুনেদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শাহাজাহান জলীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভায় প্রেসক্লাবের সদস্যরা সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে মতবিনিময় হয়।
সভাপতির বক্তব্যে ফারুক উদ্দিন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ।
সভা শেষে চুনারুঘাট প্রেসক্লাব-এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট