1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পুলিশের জালে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার। চুনারুঘাটে ‘ইয়াবা কাজল’ গ্রেপ্তার, স্বস্তিতে পৌরবাসী চুনারুঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার, র‌্যাবের হাতে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩ চুনারুঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চুনারুঘাট বাজারে যানজট নিরসনে পৌরসভার অভিযান, অবৈধ পার্কিংয়ে সতর্কতা এমপি এসএম ফয়সালকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘকে মাদ্রাসার সংবর্ধনা চুনারুঘাটের রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন। জামিনে বেরিয়েই ফের বন উজাড়ের অভিযোগ, প্রধান আসামি কুদ্দুসের বিরুদ্ধে নতুন করে গাছ পাচারের অভিযোগ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিপক্ষকে ফাঁসাতে ১৫ দিন আত্মগোপনে ছিলেন মন্নান চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে

 

চুনারুঘাটে অপহরণ নাটকের রহস্য ফাঁস : ভেস্তে দিলো পুলিশ— তদন্তে বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য।

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটের আলোনিয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘নিখোঁজ’ নাটকের আশ্রয় নিল এক পরিবার। অপহরণের অভিযোগ এনে চুনারুঘাট থানায় পিতা আব্দুল মন্নান চৌধুরীর নামে অপহরণ মামলা দায়ের করেন তাঁর মেয়ে শাহিনা । এমনকি ঘটনার নাটকীয়তা বাড়িয়ে সংবাদ সম্মেলনও করেন তারা—সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে আবেগঘন বক্তব্যে তুলে ধরেন ‘অপহরণের বর্ণনা। তবে পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসে আসল চিত্র—আব্দুল মন্নান ছিলেন আত্মগোপনে, কোনো অপহরণ হয়নি। পুলিশ বুঝে ফেলে গোটা বিষয়টি পূর্বপরিকল্পিত। তাদের বাচনভঙ্গি, মুখভঙ্গি, অভিনয় সবকিছু এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে, না জেনে শুনলে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক অভিজ্ঞরাও বিভ্রান্ত হতেন। সাংবাদিকদের সামনে নাটকীয় ভঙ্গিমায় বক্তব্য দিয়ে পুরো এলাকাজুড়ে সৃষ্টি করেছিলেন চাঞ্চল্য। জানানযায়, প্রতিপক্ষ জিতু গংদের ফাঁসাতে আব্দুল মন্নান চৌধুরী নামে এক ব্যক্তি আত্মগোপনে গিয়ে নাটক সাজান, আর তার মেয়ে শাহিনা আক্তার ১০ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ জুন রাতে প্রতিপক্ষের লোকজন মন্নান চৌধুরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকেই তিনি ‘নিখোঁজ’। বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতে ২৪ জুন চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শাহিনা, দাবি করেন বাবাকে জীবিত উদ্ধারের। তবে মামলার পর থেকেই পুলিশ বিষয়টি সন্দেহজনক মনে করে তদন্ত শুরু করে এবং পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মন্নান চৌধুরী আসলে অপহৃত হননি। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার বক্তাবলি ইউপির রাজাপুর গ্রামের মাষ্টার বাড়ি জামে মসজিদে ৪০ দিনের জন্য গত ১৭ জুন থেকে তাবলিগ জামাতে অংশ নিতে আত্মগোপনে ছিলেন। পরে বিষয়টি পুলিশ সুপারের তত্ববধানে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার ভৌমিক সহ একদল পুলিশ অনুসন্ধানে মাঠে নামেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ফতুল্লাহ থানা পুলিশের সহায়তায় ২৭ জুন চুনারুঘাট থানার মৃদুল কুমার ভৌমিক ফতুল্লাহ থেকে মান্নান চৌধুরীকে উদ্ধার করেন। এরপর বিষয়টির ভেতরের কাহিনি প্রকাশ্যে আসে। চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, “তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, এটি একটি সাজানো নাটক। প্রাথমিকভাবে অভিযোগকারীর কথার সঙ্গে ঘটনার বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন বলছে, এটি একটি নজিরবিহীন প্রতারণার উদাহরণ। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পক্ষের জিতু মিয়া চৌধুরী বলেন, ৬ মাস পূর্বে আমার বড়ভাই মফিল মিয়াকে হত্যা করা হয় এর নেপথ্যে ছিলেন মন্নান চৌধুরী, মামলা থেকে রেহাই পেতে এমন নাটক করে অপহরণ মামলা করে মান্নানের মেয়ে “আমরা সম্পূর্ণ মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছি। আদালতের মাধ্যমে এর বিচার চাই। স্থানীয় এক গণ্যমান্য ব্যক্তি বলেন, এধরনের সাজানো নাটক শুধু প্রতিপক্ষকে বিপদে ফেলে না, বরং প্রকৃত অপরাধ বা অপহরণ ঘটনা তদন্তেও বিঘ্ন ঘটায়। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। স্থানীয়দের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যেই এমন মিথ্যা মামলা করা হয়। এমন ঘটনায় প্রকৃত ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তিও বাধাগ্রস্ত হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে বলছেন, এভাবে সাজানো নাটক আইনের অপব্যবহার এবং ভিকটিমদের প্রতি চরম অবিচার। প্রশাসন যথাসময়ে সত্য উদঘাটন করায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

তবে শাহিনার দাবী তারপিতাকে জিতু গংরা অপহরণ করেছে কিন্তু তাবলিগ জামাতের কথা জিজ্ঞেস করলে তিনি জানেননা বলে এড়িয়ে যান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট