1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মরহুম রফিকুল ইসলামের সুযোগ্য সন্তান সাংবাদিক নোমান মিয়া।
সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নোমান মিয়া সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, সাংবাদিক নোমান মিয়া হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা মরহুম হাজী আবদুল মান্নান আনছারীর নাতি। পারিবারিকভাবেই বিদ্যালয়টির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর সাংবাদিক নোমান মিয়া বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, তার সভাপতি নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা নবনির্বাচিত সভাপতির সফলতা কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট