1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের

চুনারুঘাটে জমি দখলকে কেন্দ্র করে হামলা: নারীসহ চারজন আহত, সরাসরি জড়িত শরীফ উদ্দিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এক ভয়াবহ হামলার ঘটনায় শরীফ উদ্দিন (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ মামলার ২ নম্বর আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৫ ইং, দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে ৩নং দেওরগাছ ইউনিয়নের ষাড়েরকোনা গ্রামে বাদী আঃ হালিম ও তার পরিবারের উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় একদল দাঙ্গাবাজ। হামলায় লাঠি, লোহার রড ও পাইপ ব্যবহার করা হয়। এতে নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছেন আঃ হালিমের মাতা মোছাঃ লবজান বিবি, খালা মনোয়ারা বেগম, ভাই তৌফিক মিয়া এবং খালাতো বোন রিফা আক্তার।

আহতদের প্রাথমিকভাবে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় ৬নং বিবাদী কুলসুমা বেগম বাদীপক্ষের এক নারীর গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এছাড়া শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগও উঠেছে আসামিদের বিরুদ্ধে।

এ ঘটনায় ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি চুনারুঘাট থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ ধারায় রুজু করা হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর আলম হবিগঞ্জের আলো-কে জানান, “মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, বিবাদমান জমি নিয়ে পূর্বেও একাধিক সিআর ও মিস মামলা দায়ের হয়েছিল, যেগুলোর নিষ্পত্তি না হওয়ায় উত্তেজনা বাড়ে এবং অবশেষে রক্তক্ষয়ী এই হামলার ঘটনা ঘটে।

মামলার বাদী অভিযোগ করেছেন, এজাহারভুক্ত কয়েকজন আসামি জামিনে বের হয়ে তাদের পরিবারকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট