1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

শিক্ষক সমাবেশ সফল করতে চুনারুঘাটে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯০০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:এমপিওভুক্ত শিক্ষার জাতীয়করণের দাবিতে “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট” আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এক মহাসমাবেশের আহ্বান জানিয়েছে। উক্ত সমাবেশ সফল করতে সারা দেশের মতো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাতেও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

৭ আগস্ট (বুধবার) চাটপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল হাসান-এর সভাপতিত্বে ও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফজলুল হক তরফদারের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পাইকপাড়া আজগর আহমেদ দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের শানু।
বিষয়ভিত্তিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কেফায়েত উল্লা।

এছাড়াও আলোচনায় অংশ নেন:
সানখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক, হাজী আলী মোল্লা সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তফা মিয়া, সুবহে সাদেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ফজলুল হক, গাজীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ, মিরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলী মল্লিক, শফিকুর রহমান (আলহাজ্ব মুযাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়), মোহাম্মদ মানিক মিয়া (শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়), হাবিবুর রহমান (সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়), পারভিন আক্তার (আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রীকূটা), আব্দুল কাদির (আমরোড উচ্চ বিদ্যালয় ও কলেজ), আহমদ আলী মিয়া (গাতাবলা দাখিল মাদ্রাসা), মোঃ কামাল আহমেদ (আলোর পথে উচ্চ বিদ্যালয়), মোঃ সাইফুর রহমান ও মোঃ বশির আহমেদ (দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়) প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২৫% উৎসব ভাতা, ১০০০ টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, বদলির সুযোগ না থাকা, শিক্ষক স্বল্পতা, কমিটির দ্বারা নির্যাতনসহ নানাবিধ বৈষম্যের শিকার হয়ে আসছেন। যদিও সাম্প্রতিক কোরবানির ঈদ থেকে উৎসব ভাতা ৫০% করা হয়েছে, তবে অন্যান্য বৈষম্য এখনো থেকেই গেছে।
এছাড়া সরকারের নানা বৈষম্যমূলক নীতিমালার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা দিন দিন কঠিন হয়ে পড়ছে বলেও তাঁরা মন্তব্য করেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদারকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় সুপার আবুল খায়ের শানুকে।

এছাড়া চুনারুঘাট উপজেলা থেকে অন্তত ১৫০ জন শিক্ষককে ১৩ আগস্টের সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি বাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট