1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর সুতাং নদী থেকে চার বছর বয়সী শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বদরগাজী এলাকায় নদীর পানিতে ভেসে থাকা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি গাছের ডালে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে মুনতাহা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দুদিন ধরে টানা উদ্ধার অভিযান চালায়, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বদরগাজী এলাকায় সুতাং নদীতে লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে আত্মীয়-স্বজন এসে লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট