1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন

খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদী থেকে নিখোঁজ হওয়া আঃ জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে গরু নিয়ে নদী পারাপারের সময় খোয়াই নদীতে নিখোঁজ হন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা আঃ জলিল। নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবারও দিনভর খোঁজাখুঁজি চললেও নিখোঁজ জলিলের কোনো হদিস মেলেনি।
অবশেষে শনিবার দুপুরে খোয়াই নদীর একপাশে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহটি নিখোঁজ আঃ জলিলের বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট