1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

সুপেয় পানিতে স্বস্তি গোসাপাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সৈয়দ শাফকাতের উদ্যোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৬২ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:নির্বাচনী প্রতিশ্রুতি শুধু কথার ফুলঝুরি নয়—বাস্তব কাজের মাধ্যমে তা প্রমাণ করলেন শিল্পপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তাঁর ব্যক্তিগত অর্থায়নে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোসাপাড়া গ্রামে একটি সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটে থাকা কয়েকশ পরিবার এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দ মোঃ ফয়সল। তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন দুই পুত্র—সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ। তারা মাধবপুর ও চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চল, এমনকি ২৮টি চা বাগান এলাকাতেও গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন। সেসময় বিশুদ্ধ পানির সংকট ছিল অন্যতম প্রধান অভিযোগ।
নির্বাচনের পর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এছাড়া চাকলাপুঞ্জি চা বাগানে শ্রমিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ এবং একটি নাটমন্দির নির্মাণের উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় গোসাপাড়া গ্রামে গভীর নলকূপ স্থাপন করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে তারা দুর্ভোগে ছিলেন। নতুন নলকূপ স্থাপনের ফলে এখন নিরাপদ পানি সহজলভ্য হয়েছে।
গোসাপাড়া গ্রামের বিএনপি সভাপতি সালাউদ্দিন বাবলু বলেন, “রাজনীতিতে অনেক প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু বাস্তবায়ন কম দেখা যায়। সৈয়দ ইশতিয়াক ও সৈয়দ শাফকাত সেই প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। তারা যা বলেন, তা বাস্তবে রূপ দেন।”
সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “নির্বাচনী প্রচারণায় গিয়ে আমরা মানুষের মৌলিক সমস্যাগুলো কাছ থেকে দেখেছি। সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা করছি পানি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করতে।”
তিনি আরও জানান, সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে মাধবপুর-চুনারুঘাট অঞ্চলকে একটি মডেল এলাকায় রূপান্তর করার লক্ষ্য রয়েছে তাদের। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
গ্রামবাসীর প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও এলাকাকে সুপেয় পানির আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট