1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পুলিশের জালে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার। চুনারুঘাটে ‘ইয়াবা কাজল’ গ্রেপ্তার, স্বস্তিতে পৌরবাসী চুনারুঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার, র‌্যাবের হাতে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩ চুনারুঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চুনারুঘাট বাজারে যানজট নিরসনে পৌরসভার অভিযান, অবৈধ পার্কিংয়ে সতর্কতা এমপি এসএম ফয়সালকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘকে মাদ্রাসার সংবর্ধনা চুনারুঘাটের রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন। জামিনে বেরিয়েই ফের বন উজাড়ের অভিযোগ, প্রধান আসামি কুদ্দুসের বিরুদ্ধে নতুন করে গাছ পাচারের অভিযোগ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা সিরাজের নেতৃত্বে জমি দখলের অভিযোগ, আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের সুনাজুরা মৌজায় আওয়ামী লীগ নেতা সিরাজ আলীর নেতৃত্বে জোরপূর্বক ধানি জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসমা আক্তার নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) সকালে হঠাৎ করে সিরাজ আলী, জসিম মিয়া ও কুতুব মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র—দা, লাঠি ও বর্শা নিয়ে প্রতিপক্ষের দীর্ঘদিনের ভোগদখলকৃত জমিতে হালচাষ শুরু করে।

এসময় জমির মালিক আসমা আক্তার বাধা দিলে তাকে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ

শাহপুর গ্রামের সেলিম মিয়া, জসিম মিয়া ও শাহীন মিয়া প্রায় ১০ বছর আগে রানীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামের কালা মিয়া ও তার ভাই কাজল মিয়াকে সুনাজুরা মৌজায় ৭২ শতক জমি দলিল করে দেন। কিন্তু পরে দেখা যায়, একই জমি পূর্বে আলী হোসেন নামে অপর এক ব্যক্তির কাছে দলিলকৃত।

এ নিয়ে আদালতে মামলা হলে আদালত যাচাই-বাছাই করে রায় দেন—সেলিম, শাহীন ও শামিম মিয়ার দলিলটি জাল। পরবর্তীতে স্থানীয় মুরব্বিদের সালিশ বৈঠকের মাধ্যমে ঐ জমির পরিবর্তে কালা মিয়া ও কাজল মিয়াকে একই মৌজায় অন্য ৭২ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়।

তবে গত ৫/৬ বছর ধরে সিরাজ আলী ও তার সহযোগীরা পুনরায় সেই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।

এলাকায় চরম উত্তেজনা

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষকে হয়রানি ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট