1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন। চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ,ছাত্রদল নেতা ইমনের প্রতিবাদ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড। চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ মুড়ারবন্দে সুন্নী যুব সংঘের উদ্যোগে ১৫তম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাট সরকারি কলেজ মসজিদের গ্রীল চুরি করে বিক্রি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি- চুনারুঘাট সরকারী কলেজ মসজিদের গ্রীল চুরি করে বিক্রি করেছে কলেজের অফিস সহকারী নূরুল হুদা ও অফিস সহায়ক ফারুক মিয়া। জানা যায় গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা অনুৃমান ৮ ঘটিকার সময় কলেজ থেকে স্হানীয় ভাঙ্গারী ব্যবসায়ী রুমন মিয়া মসজিদের পুরাতন গ্রীলটি ৩ হাজার ৭শত টাকা দিয়ে ক্রয় করেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে গেলে গ্রীলটি পাওয়া যায় এবং উল্লেখিত ব্যক্তির কাছ থেকে গ্রীলটি ক্রয় করার কথা জানান। এ তথ্য পেয়ে একদল সংবাদ কর্মী চুনারুঘাট সরকারি কলেজে গিয়ে অফিস সহায়ক ফারুক মিয়া কে জিজ্ঞাসা করলে ফারুক ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নবী হোসেন কে বলেন ঘটনা সত্য হলে তার বিরুদ্বে ব্যবস্হা নেয়া হবে। কলেজ মসজিদের ইমাাম মাওলানা আবু ছায়েদ জানান আমি ও দেখেছি এবং ভাবছি কলেজের ভিতর থেকে ভ্যান গাড়িটি গ্রীল নিয়ে হয়তো মসজিদের মধ্যে রাখবে কিন্তু পরিশেষে দেখলাম কলেজ গেইট বাহিরে চলে গেছে। তার পর আমি কলেজের ভিতরে গিয়ে অফিস সহকারী নুরুল হুদা ও অফিস সহায়ক ফারুক মিয়াকে দেখতে পাই। কলেজের নাইট প্রহরী হোসেন আলী জানান আমি দেখেছি ভাঙ্গারী ব্যবসায়ী গ্রীল গুলো নিতে তবে আমি মনে করেছি এ গুলো পূন নির্মানের কোন কাজে নিয়ে যাচ্ছে। বর্তমানে চুনারুঘাট সরকারি কলেজটি দিন দিন অভিভাবক শুন্য মনে করছেন বিজ্ঞ মহল। চুনারুঘাট উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন চুনারুঘাটবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট