1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন

চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে চুনারুঘাট পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌরসভার প্রশাসক মোঃ জিয়াউর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী (ভারপ্রাপ্ত পি.এন.ও), উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এবং চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক চৌধুরী।
বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত হলে সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট