1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার

চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে এড. আমিনুল ইসলামের অনুদান প্রদান।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে
1-3840x2160-1-0-{}-0-12#

 

চুনারুঘাট প্রতিনিধি :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অনুদান প্রদান করেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রানীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে এই নগদ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকার।

অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন প্রধান অতিথি অ্যাডভোকেট আমিনুল ইসলাম নিজ চেয়ারে না বসে তা প্রবীণ শিক্ষক দিলীপ দেব বাবুকে প্রদান করেন এবং নিজে সাধারণ আসনে গিয়ে বসেন। এ দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন চা-শ্রমিক নেতৃবৃন্দসহ উপস্থিত সবাই।

এ সময় অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন,
“বাগানের মানুষরা মানুষ, আমরাও মানুষ। এখানে কোনো ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ সৃষ্টি করবে তাদের পরিণতি ভয়াবহ হবে।”

তিনি আরও বলেন,
“এই সামান্য অনুদান বিএনপির পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা ও সহমর্মিতা। দুর্গাপূজায় আপনাদের কোনো অসুবিধা হলে আমরা পাশে আছি। স্বাধীনতার এত বছর পরও বাগানবাসীরা উন্নয়ন থেকে বঞ্চিত। আপনাদের চাহিদা সামান্য, আমি চেষ্টা করব সেই চাহিদা পূরণে।”

অনুষ্ঠানে উপস্থিত এক চা-শ্রমিক নেতা বলেন,
“বাগানবাসীরা বারবার নৌকায় ভোট দিয়ে প্রতারিত হয়েছে। এবার ধানের শীষে ভোট দিয়ে আমরা পরিবর্তন চাই।”

আয়োজনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অ্যাডভোকেট আমিনুল ইসলামকে “সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি” হিসেবে উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে তার বিজয় প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট