1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন। চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ,ছাত্রদল নেতা ইমনের প্রতিবাদ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড। চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

ভারতে নিহত তিন বাংলাদেশির লাশ হস্তান্তর করলো ভারতীয় প্রশাসন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় গণপিটুনিতে নিহত চুনারুঘাটের তিন বাংলাদেশির লাশ বাল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভারতের খোয়াই থানা পুলিশের সহযোগিতায় বিএসএফ লাশ তিনটি বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

লাশ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খায়রুল আলম।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণধন সরকার, বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুলদিপ সিংসহ অন্যান্য কর্মকর্তারা।

নিহতরা হলেন — জুয়েল মিয়া (পিতা মৃত আশ্বব উল্লা, গ্রাম আলীনগর), পণ্ডিত মিয়া (পিতা কনা মিয়া, গ্রাম বাসুল্লা) ও সজল মিয়া (পিতা কদ্দুস মিয়া, গ্রাম কবিলাশপুর)। তারা তিনজনই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সুশীল সমাজ। তারা বলেন, সীমান্ত এলাকায় এমন হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে আরও সতর্ক হতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সচেতন মহল মনে করছে, ভারতের কিছু অসাধু ব্যবসায়ী প্রলোভন দেখিয়ে বাংলাদেশের নাগরিকদের সীমান্ত পেরিয়ে নিয়ে গিয়ে নানা ঘটনার জন্ম দিচ্ছে। এ বিষয়ে উভয় দেশের প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং কড়া নজরদারি প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট