1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে প্রয়াত লাল মিয়ার স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট উপজেলার বিশিষ্ট সমাজসেবক, শ্রমিক নেতা ও চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রশিদ লাল মিয়ার স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চুনারুঘাট পৌরসভার কলেজ রোডে অবস্থিত টু-স্টার এন্টারপ্রাইজের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে অটোরিকশা–হটোটেম্পু, মিশুক ও বেবিট্যাক্সি মালিক ও শ্রমিক ইউনিয়ন (চট্ট মেট্রো–২৮০৫), চুনারুঘাট উপজেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি টলো সরকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক নেতা এমাদাদুল হক টেনু মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের (চট্ট মেট্রো–২৮০৫) সেক্রেটারি নুরুল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সমিতির সভাপতি আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক রফিক তালুকদার, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর ফরিদ মিয়া, এবং নিহত লাল মিয়ার বড় ছেলে ঠিকাদার মো. রুবেল মিয়া প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত লাল মিয়ার কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং বলেন—

> “লাল মিয়া ছিলেন শ্রমজীবী মানুষের প্রকৃত বন্ধু ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী নেতাকে হারালাম।”

 

শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট