1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পুলিশের জালে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার। চুনারুঘাটে ‘ইয়াবা কাজল’ গ্রেপ্তার, স্বস্তিতে পৌরবাসী চুনারুঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার, র‌্যাবের হাতে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩ চুনারুঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চুনারুঘাট বাজারে যানজট নিরসনে পৌরসভার অভিযান, অবৈধ পার্কিংয়ে সতর্কতা এমপি এসএম ফয়সালকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘকে মাদ্রাসার সংবর্ধনা চুনারুঘাটের রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন। জামিনে বেরিয়েই ফের বন উজাড়ের অভিযোগ, প্রধান আসামি কুদ্দুসের বিরুদ্ধে নতুন করে গাছ পাচারের অভিযোগ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

সম্প্রতি দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় “চুনারুঘাট রেজিস্ট্রি অফিসে জাল দলিলের মূল হোতা কামাল মহুরী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। আমার সামাজিক, পেশাগত ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের বিভ্রান্ত করে এমন সংবাদ প্রকাশ করিয়েছে।

প্রকৃত ঘটনা হলো— চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসে জাল দলিল সংক্রান্ত ঘটনায় শুক্কুর আলী ও তার সহযোগীদের সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়টি আমি নিজেই শনাক্ত করি। পরবর্তীতে সাব-রেজিস্ট্রার মোছা. খালেদা আক্তারের সহযোগিতায় তাদেরকে আটক করে চুনারুঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অথচ উক্ত ঘটনার প্রশংসা পাওয়ার পরিবর্তে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।

আমি ২০০৫ সাল থেকে বাংলাদেশ সরকারের অনুমোদিত দলিল লেখক হিসেবে চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। সরকারি কোষাগারে নিয়মিত রাজস্ব জমা দিয়ে আসছি এবং পেশাগত জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি। আমি সবসময় সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছি।

আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার ছাড়া আর কিছু নয়। যারা এ ধরনের সংবাদ প্রকাশ করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ— সত্যতা যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন।

ইতোমধ্যেই চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাটির সত্যতা যাচাই করে আমার বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন এবং প্রতারক চক্রকে ধরিয়ে দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন।

পরিশেষে, আমি স্পষ্টভাবে বলতে চাই— আমার মানহানি ও সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে প্রচারণা চালালে, আমি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

— কামাল উদ্দিন (কামাল মহুরী)
দলিল লেখক, চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিস
চুনারুঘাট,হবিগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট