1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে মো. তারেক মাহমুদ, পিআইবিতে বদলি মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাটে পার্কে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য ‘চাঁদা না পেয়ে হামলা’ শিরোনামের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: ইমন। চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ,ছাত্রদল নেতা ইমনের প্রতিবাদ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে “মা ও শিশু কর্নার” উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড। চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে চুনারুঘাটে দিনব্যাপী অভিযান: ৪ লাখ টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

চুনারুঘাটে ড্রাইভার মরতুজ হত্যা: নৃশংস খুনের প্রতিবাদে মানববন্ধন- বিচারের দাবিতে নিহতের মেয়ের কান্না।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে
1-3840x2160-1-0-{}-0-12#

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥চুনারুঘাট মধ্যবাজারে নৃশংসভাবে খুন হওয়া মোঃ আব্দুর রহিম মরতুজ ড্রাইভারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রাক–সিএনজি শ্রমিক, পরিবহন মালিক, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫ খ্রি.) বিকালে শুরু হওয়া মানববন্ধনে কয়েক শতাধিক নারী–পুরুষ অংশগ্রহণ করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধনে চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দাবি জানাই—জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হোক।” সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী বলেন, “মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।” এছাড়া বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, শ্রমিক নেতা লোকমানসহ অন্যান্য বক্তারা বলেন, “একজন পরিশ্রমী শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধকারীদের সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোনো বিচার গ্রহণযোগ্য নয়।”

মানববন্ধনের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় যখন নিহত মরতুজ ড্রাইভারের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হত্যা করে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা বিচার চাই—বাবার খুনিদের ফাঁসি চাই।”

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার জানান, “ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আরও তিন–চারজন আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, খুব শিগগিরই সবাই আইনের আওতায় আসবে।”

এদিকে নিহত মরতুজ ড্রাইভারের সহকর্মীরা দাবি করেন—দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট