1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা

হবিগঞ্জের মাধবপুরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামের ৩ ঘণ্টার রক্তক্ষয়ী সংঘর্ষ

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

আহত অর্ধশতাধিক, নোয়াপাড়া বাজার পরিণত হয় রণক্ষেত্রে**

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই যুবকের বাগবিতণ্ডা শেষ পর্যন্ত দুই গ্রামের মানুষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। রোববার দুপুরে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইটাখোলা গ্রামের নাজমুল ও ব্যাঙাডোবা গ্রামের তানজিল একই কোম্পানিতে চাকরি করেন। শনিবার কাজ শেষে কোম্পানির গেইটে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

রোববার দুপুরে নোয়াপাড়া বাজারে তাদের মধ্যে আবারো বাকবিতণ্ডা হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা সংঘর্ষে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বাজারের বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। এতে পুরো নোয়াপাড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, “পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নোয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি পর্যায়ে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও গ্রামভিত্তিক আহতের সংখ্যা অর্ধশতাধিকের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট