1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

হবিগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী নাহিদ উদ্দিন তারেক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।হবিগঞ্জ -৪ (চুনারুঘাট- মাধবপুর) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, মোদী বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত ছাত্রনেতা নাহিদ উদ্দিন তারেক। আজ বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিক ভাবে নাহিদ উদ্দিন তারেকের নাম ঘোষণা করেন।

জানা যায়, নাহিদ উদ্দিন তারেক ১৯৯৯ খ্রি. চুনারুঘাট উপজেলার আহমাদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দুলাল ভূইয়া ও মাতা রাহেনা আক্তার। নাহিদ উদ্দিন তারেকের পিতা টানা ৫ বার নির্বাচিত ইউপি সদস্য। নাহিদ উদ্দিন তারেক ২০১৫ সালে চুনারুঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৭ সালে সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি, ২০২১ সনে ঢাকা কলেজ থেকে স্নাতক সম্মান কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে ২০২২-২৩ সেশনে স্নাতকোত্তরে অধ্যায়নরত।

বিগত আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার নাহিদ উদ্দিন তারেক ২০১৮ সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথে সম্মুখকারী থেকে নেতৃত্ব দিয়েছেন। মোদী বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ফলে দীর্ঘ ৬ মাস কারাভোগ করেন।

নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হবিগঞ্জ জেলা এনসিপির প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী, এনসিপির বিভাগীয় সংগঠক (সিলেট) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, আন্দোলন সংগ্রামে সক্রিয় নাহিদ উদ্দিন তারেক ছাত্র জিবনে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সর্বশেষ সিনিয়র সহ-সভাপতি হিসাবে ছাত্র অধিকার পরিষদ এর রাজনীতেতে যুক্ত ছিলেন।

তিনি হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জেলা রেড ক্রিসেন্টের সদস্য সহ একাধিক সামাজিক-সাংস্কৃতিক দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ইতিমধ্যে চুনারুঘাট-মাধবপুর এর উন্নয়নের জন্য কাজ করছেন। ইতিমধ্যে চুনারুঘাট হাস্পাতালের জন্য নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবন সংস্কার, হাসপাতালে ডাক্তার সংকট, অপারেট অপারেশন থিয়েটার চালুকরণ সহ হাস্পাতালের সমস্যা নিরসনে কাজ করছেন। তিনি চুনারুঘাট উপজেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন একটি প্রকল্পের মাধ্যমে ১১টি পাকা রাস্তার বরাদ্দ নিয়ে এসেছেন। এছাড়া চুনারুঘাট-মাধবপুর উপজেলার উন্নয়নের জন্য আরও ২০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট