1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা: হবিগঞ্জে শাম্মী আক্তার। সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন এমপি এস. এম. ফয়সল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন এডভোকেট সিরাজ আলী মীর ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আক্তার সাজু চুনারুঘাট-হবিগঞ্জসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারঘাটবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন

রেমা–কালেঙ্গা বনে গোলাগুলি ১০ জনের নামসহ অজ্ঞাত ৪০–৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া | চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা–কালেঙ্গা সংরক্ষিত বনে বন বিভাগের টহল দলের সঙ্গে সশস্ত্র কাঠ পাচারকারীদের গোলাগুলির ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাধা, সংঘবদ্ধভাবে অস্ত্রসহ অনধিকার প্রবেশ, অবৈধভাবে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

রেমা বন বিটের বিট কর্মকর্তা আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, নামীয় আসামিরা হলেন পীরপুর গ্রামের আব্দুল করিমের পুত্র সুমন মিয়া (৩০), আব্দুল রহিমের পুত্র মো. শাহিন মিয়া (৩২), নিশ্চিন্তপুর গ্রামের কাছম আলীর পুত্র মো. মানিক মিয়া (২৫), মো. শফিক মিয়া (২৭), মো. সাহিদ মিয়া (২৯), আমিরপুর গ্রামের সহিদ মিয়ার পুত্র মো. সুমন মিয়া (২৬), নিশ্চিন্তপুর গ্রামের অজ্ঞাত পিতার পুত্র মো. মিশন মিয়া (২৭), মো. কাওসার আলম দুলাল (২৮), মো. পারভেজ মিয়া (২৮) ও পীরপুর গ্রামের অজ্ঞাত পিতার পুত্র মিস্টার মোল্লা (৩৫)। সকলেই চুনারুঘাট থানার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের বাসিন্দা।

মামলায় উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে বন বিভাগের একটি টহল দল কালেঙ্গা বিট এলাকায় নিয়মিত টহলে বের হয়। দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কালেঙ্গা রেঞ্জের নিশ্চিন্তপুর খোয়াইছড়া এলাকায় গাছ কাটার শব্দ পেয়ে টহল দল ঘটনাস্থলে অগ্রসর হয়। টর্চলাইটের আলো ফেলতেই আসামিদের গাছ কাটতে দেখা যায়।

বন বিভাগের সদস্যরা বাধা দিলে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী হয়ে ওঠে এবং প্রাণনাশের উদ্দেশ্যে গুলি চালায়। আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে সরে যান।

পরবর্তীতে বিজিবির সহায়তায় পুনরায় অভিযান চালিয়ে ঘটনাস্থল তল্লাশি করে দেখা যায়, আসামিরা ১২টি সেগুন ও ৮টি আকাশমণি গাছ কেটে নিয়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫৭ টুকরা গোলকাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ১১৬ দশমিক ২৯ ঘনফুট। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট